মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় নি**হ*ত আট প্রবাসী বাংলাদেশির লাশ আজ শনিবার রাত ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। । আগামীকাল রবিবার সন্দ্বীপের ৭ জনের জা*নাজার নামাজ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।।

এদিকে ওমানে আরেক দু*র্ঘটনায় শেখ মুহাম্মদ কামরুল (৩৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নি*হ*ত হয়েছেন। দেশে পরিবারের সঙ্গে ৪ মাসের ছুটি কাটিয়ে মাত্র ৬ দিন আগে তিনি ওমানে ফিরে যান। তার অকাল মৃ*ত্যু*তে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে গভীর শো*কে*র ছায়া।

কামরুল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। মাত্র ১২ বছর বয়সে তিনি জীবিকার সন্ধানে ওমানে যান এবং গত ২৫ বছর ধরে সেখানে নতুন সিলাল মার্কেটে ব্যবসা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে এক তানজানিয়ান চালকের প্রস্তাবে তার বাসে ওঠেন। নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ি (জেসিবি)-তে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃ**ত্যু হয়। বাসের সামনের অংশ দু*মড়েমুচড়ে যায় এবং তানজানিয়ান চালক গু*রু*ত*র আ*হ**ত হন। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

কামরুলের সাথে থাকা তার সহযাত্রীরা জানান, তারা মোট পাঁচজন গত কোরবানির ঈদের পর দেশে গিয়ে ৪ মাস অবস্থান শেষে গত শুক্রবার একসঙ্গে ওমানে ফিরে আসেন। দু*র্ঘটনার পর কামরুলের মরদেহ রুস্তাক হাসপাতালের হি*মঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তারা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করছেন।

মৃ*ত্যুকালে শেখ মুহাম্মদ কামরুল ৪ বছর বয়সী ও ৫ মাস বয়সী দুই পুত্রসন্তান রেখে গেছেন। তার বাবা আগেই মারা গেছেন। প্রবাসে দীর্ঘদিন পর দেশে ফিরে আবারও স্বপ্ন নিয়ে ওমানে গিয়েছিলেন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণ রেখেই পরপারে পাড়ি জমালেন এই প্রবাসী ব্যবসায়ী। – বাংলা টেলিগ্রাফ

মোটিভেশনাল উক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *