১৪৮ কোটি টাকায় বিক্রি হলো সোনার টয়লেট ‘আমেরিকা’। ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলানের তৈরি এই শিল্পকর্ম ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি এবং সম্পূর্ণ কার্যকরী। সোনার তৈরি এই টয়লেট মূলত অতিধনীদের ব্যঙ্গাত্মক উপস্থাপনা হিসেবে দেখা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে সোথেবির নিলামে তোলা হয় ১০১ কেজি ওজনের টয়লেটটি। শুরুতে এক কোটি ডলার দর হাঁকা হলেও শেষ পর্যন্ত এটি বিক্রি হয় ১ কোটি ২১ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪৮ কোটি টাকারও বেশি।

একে ‘শিল্প সৃষ্টির সঙ্গে পণ্যমূল্যের সংঘাত নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক বার্তা’ হিসেবে উল্লেখ করেছে নিলাম প্রতিষ্ঠানটি। একইসঙ্গে, এটি সম্পূর্ণ কার্যকর একটি টয়লেট, যার আরেকটি অনুলিপি ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে।

শিল্পী ক্যাটেলান  বলেন, এটি অতিরিক্ত সম্পদের ব্যঙ্গচিত্র। তার কথায়, আপনি ২০০ ডলারে দুপুরের খাবার খান বা দুই ডলারের হট ডগ শেষ পর্যন্ত ফলাফল একই, অন্তত কমোডের ক্ষেত্রে। এর আগে ক্যাটেলানের আরেক শিল্পকর্ম দেয়ালে ডাকটেপে আটকানো কলা কমেডিয়ান ২০২৩ সালে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছিল ৬২ লাখ ডলারে। আর হিটলারের হাঁটু গেড়ে থাকা মূর্তি হিম ২০১৬ সালে ক্রিস্টিজ নিলামে বিক্রি হয় ১ কোটি ৭২ লাখ ডলারে।

মোটিভেশনাল উক্তি

By nadira

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *