দক্ষিণ-পূর্ব এশিয়ার বহুভাষিক, বহুসাংস্কৃতিক ও বহু ধর্মাবলম্বীর দেশ Malaysia-এ বসবাস করে নানা জাতিগোষ্ঠীর মানুষ। প্রায় ৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার এই দেশে প্রায় ৬০ শতাংশই মুসলিম, ফলে একে মুসলিম-অধ্যুষিত রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়। পবিত্র রমজান মাস এলেই রাজধানী থেকে শুরু করে গ্রামাঞ্চল— সর্বত্রই ছড়িয়ে পড়ে ইসলামি আবহ। সেই ধারাবাহিকতায় এবারও রাজধানীর সড়কগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়।
বিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও শুরু হয়েছে পবিত্র রমজান। বহু সংস্কৃতির এই দেশে রমজান এলে ধর্মীয় সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশ স্পষ্ট হয়ে ওঠে। পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও প্রবাসী বাংলাদেশিরা ধর্মীয় অনুশাসন মেনে কর্মব্যস্ততার মধ্যেই রোজা পালন করছেন।
জীবিকার সন্ধানে দেশটিতে কর্মরত রয়েছেন ১০ লাখেরও বেশি বাংলাদেশি, যাদের অধিকাংশই মুসলিম। সেহরি শেষে ফজরের নামাজ আদায় করে তারা কাজে বেরিয়ে পড়েন। দীর্ঘ কর্মঘণ্টা, তীব্র গরম ও শারীরিক ক্লান্তি সত্ত্বেও নির্মাণশ্রমিক, রেস্তোরাঁকর্মী ও কারখানার শ্রমিকরা নিষ্ঠার সঙ্গে রোজা রাখছেন। রাজধানী Kuala Lumpur, শিল্পাঞ্চল Selangor, Penang কিংবা Johor-এর বিভিন্ন এলাকায় কর্মরত প্রবাসীরা জানান, দেশের মতো পারিবারিক পরিবেশ না থাকলেও ধর্মীয় আবহের কোনো ঘাটতি নেই।
রমজানজুড়ে স্থানীয় মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় এবং প্রবাসী কমিউনিটির আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তারা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করছেন।
মোটিভেশনাল উক্তি