যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে, তাহলে তারা এমন এক ‘ম*রণ ফাঁদ’-এ পড়বে যেখান থেকে বের হওয়া আর সম্ভব হবে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র দূর থেকে বিমান হা*মলা চালাচ্ছে। কিন্তু স্থল অভিযান মানে সরাসরি মুখোমুখি সংঘর্ষ। সেক্ষেত্রে পুরো ইরানি জাতি প্রতিরোধ গড়ে তুলবে এবং লড়াই করবে।

জালালি আরও বলেন, আমার মতে এটা তাদের জন্য মোটেই ভালো হবে না, তবে আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। যদি আমেরিকানরা স্থল অভি*যান চালায়, তাহলে আমরা মাটিতেই তাদের আগ্রাসনের জবাব দেব। ইরানের রাষ্ট্রদূত দাবি করেন, দেশের কাছে এমন শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো আ*ক্রমণ প্রতিহত করা সম্ভব। তাঁর মতে, স্থল যুদ্ধে জড়ালে মার্কিন বাহিনী এমন এক চো*রাবালিতে আটকে যাবে যেখান থেকে বের হওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

মোটিভেশনাল উক্তি

By sharif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *