সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার জানিয়েছে যে, প্রতিহত করা ক্ষে*প*ণা*স্ত্রের ধ্বংসাবশেষ এলাকায় পড়ার পর তারা তাদের হাবশান গ্যাস স্থাপনায় কার্যক্রম স্থগিত করেছে।
আবুধাবির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাবশান স্থাপনা এবং বাব তেলক্ষেত্র উভয়কে লক্ষ্য করে ছোড়া ক্ষে*প*ণাস্ত্র প্রতিহত করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আবুধাবি মিডিয়া অফিস জনসাধারণকে তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে এবং গুজব বা যাচাইবিহীন প্রতিবেদন ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
একটি পৃথক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই হামলার নিন্দা জানিয়ে একে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে যে, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। তারা আরও যোগ করেছে যে, সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
মোটিভেশনাল উক্তি