মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্যুৎকেন্দ্রে হাম*লা*র হুমকির জবাবে এবার বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আ*ঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তাদের বিদ্যুৎ স্থাপনাগুলোতে কোনো ধরনের হা*মলা চালানো হয়, তবে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন (CNN) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্পের বো*মা হামলার হুমকি বাস্তবায়িত হলে তারা এই জলপথটি অনির্দিষ্টকালের জন্য অচল করে দেবে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে যে, তেহরান ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ব্যবহার করে অর্থনৈতিক চাপ তৈরির পরিকল্পনা চূড়ান্ত করছে।
জাহাজ চলাচলে লাগবে ইরানের আগাম অনুমতি
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলের ক্ষেত্রে কঠোর নিয়ম জারির ইঙ্গিত দিয়েছে ইরান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (IMO) নিযুক্ত ইরানি প্রতিনিধি আলী মুসাভি জানিয়েছেন, এখন থেকে কেবল ইরানের সরাসরি অনুমতি ও সমন্বয়ের মাধ্যমেই বিদেশি জাহাজগুলো এই পথ ব্যবহার করতে পারবে।
আল-জাজিরা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুসাভি দেশটির মেহের বার্তা সংস্থাকে বলেন, “নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে বিদেশি জাহাজগুলোকে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে তবেই এই প্রণালি অতিক্রম করতে হবে।”
বিশ্ব অর্থনীতিতে প্রভাবের শঙ্কা
পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হলো এই হরমুজ প্রণালি। এটি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং পণ্যমূল্য কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মূলত যুক্তরাষ্ট্র ও ই*স*রা*য়েলের অব্যাহত চাপের মুখে ইরান এখন তাদের এই কৌশলগত অবস্থানকে সবচেয়ে বড় অ*স্ত্র হিসেবে ব্যবহার করছে।