সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের কাছ থেকে একটি ফোনকল গ্রহণ করেন।

ফোনকল চলাকালীন, শরিফ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ ইরানের বারবার চালানো হা*মলার বিরুদ্ধে দেশটির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ব্যাপারে পাকিস্তানের পূর্ণ সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় নেতৃবৃন্দ সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী, চলমান সামরিক উত্তেজনার ফলে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর সৃষ্ট প্রভাব এবং সেগুলো মোকাবেলায় গৃহীত প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

মোটিভেশনাল উক্তি

By sharif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *