ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে যে, দেশটিকে লক্ষ্য করে সাম্প্রতিক হা*মলাগুলোর দায় কোনো পক্ষই স্বীকার করেনি এবং কর্তৃপক্ষ এর উৎস ও উদ্দেশ্য তদন্ত করছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় এই হা/মলাগুলোকে “বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত” বলে বর্ণনা করেছে এবং অঞ্চলজুড়ে চলমান স/হিংসতা ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিরুদ্ধে সালতানাতের নিন্দা পুনর্ব্যক্ত করেছে।
এতে বলা হয়েছে, ওমান তার “সক্রিয় নিরপেক্ষতা” নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয় সংঘাতের অবসান এবং উত্তেজনার মূল কারণগুলো মোকাবিলা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সংলাপ ও কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
ওমান নিউজ এজেন্সির তথ্যমতে, শনিবার দুটি ড্রো*ন সালালাহ বন্দরকে লক্ষ্য করে হা*মলা চালায়, এতে একজন প্রবাসী কর্মী আহ*ত হন এবং একটি ক্রেনের সামান্য ক্ষতি হয়।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে যে, তারা বন্দর থেকে কিছুটা দূরে একটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হা/মলা চালিয়েছে এবং তারা ওমানের সার্বভৌমত্বকে সম্মান করে।
মোটিভেশনাল উক্তি