বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। ২ হাজার ৮২৩ টাকা বৃদ্ধি পেয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা।

বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (২৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৫ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হবে।

শনিবার (২২ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মোটিভেশনাল উক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *