নারী ফুটবলে বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে আমিরাতের বিপক্ষে। আরব আমিরাত বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হলেও মৌখিকভাবে জানিয়েছে, বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে। ম্যাচের সিডিউল এখনো চূড়ান্ত হয়নি।

মার্চের প্রথম সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির শেষ দিকে হতে পারে। ফেব্রুয়ারির শেষ দিকে ফিফা উইনডো পাওয়া যাবে একটি। যদি একটি পাওয়া যায়, তাহলে ফিফা প্রীতি ম্যাচও হবে একটি। অন্যটি ফিফার স্বীকৃতি পাবে না। বাফুফে জানিয়েছেন বাংলাদেশ দল আরব আমিরাতে গিয়ে খেলবে।

জুনিয়র শামসুন নাহারের বাবার হাত ভেঙেছে তাই সে এখনই যোগ দেবে না। ২৫ জানুয়ারি ক্যাম্পে আসবেন। আনাই মগিনি ক্যাম্পে ফিরবেন না সেটি নিয়ে ফেডারেশনকে কিছু বলেননি।

৩১ ফুটবলার ছুটিতে গিয়েছিলেন। এর মধ্যে আনাই মগিনি ছিলেন তালিকার ১১ নম্বরে। ভালো অবস্থানে থাকার পরও আনাই অভিমান করেছেন তিনি খেলবেন না । তার বোন আনু মগিনির সূত্রে জানা গেছে খেলার সুযোগ না পাওয়া ক্যাম্পে ফিরবেন না আনাই। সাবিনাদের ইংলিশ কোচ পিটার বাটলার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরবেন।

মোটিভেশনাল উক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *