আরব আমিরাত এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা প্রদান করবে, যার মাধ্যমে তারা কোনো স্পন্সর ছাড়াই ১০ বছর পর্যন্ত ইউএইতে বসবাস করতে পারবেন।

আমিরাত পক্ষ থেকে জানানো হয়েছে যে,দেশটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়ার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। চলতি বছরে ১০ হাজার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারকে গোল্ডেন ভিসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

যেসব কন্টেন্ট সৃজনশীল, সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক স্তরে পরিচিতি অর্জন করেছে, এমন কন্টেন্ট ক্রিয়েটররা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

কন্টেন্ট ক্রিয়েটররা ‘ক্রিয়েটরস এইচকিউ’ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূর্ণ করতে পারবেন। আবেদন যাচাইয়ের পর, যোগ্য প্রার্থীদের ইমেইল মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ধাপগুলো শুরু হবে।

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক অভিনব সুযোগ, যার মাধ্যমে তারা নিজের কাজকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে পারবেন এবং বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করতে সক্ষম হবেন।

মোটিভেশনাল উক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *