ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃ*ত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সরাসরি সম্প্রচারে বিবৃতি পাঠের মুহূর্তে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং চোখের জল মুছতে দেখা যায় তাকে।
স্থানীয় সময় রোববার ভোরে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে খামেনির মৃ*ত্যু নিশ্চিত করে। এর আগের দিন যুক্তরাষ্ট্র ও ই*সরায়েলের যৌথ হামলা শুরু হয় দেশটিতে। খামেনির মৃ*ত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়কালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত করা হবে বলে জানানো হয়েছে।
দেশের রাজনৈতিক ও ধর্মীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির জীবন, নেতৃত্ব ও অবদান নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।
মোটিভেশনাল উক্তি