বুধবার কাতার দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশেদের ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করেছে এবং ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে “ইরানের বারবার লক্ষ্যবস্তু নির্ধারণ ও নৃ*শংস আগ্রাসনের পরিপ্রেক্ষিতে” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরান যদি এই বৈরী আচরণ অব্যাহত রাখে, তবে কাতার তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য আরও কঠোর ব্যবস্থা নেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আন্তর্জাতিক আইন অনুযায়ী, কাতার তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।”

রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে ইরানের ক্ষে*প*ণা*স্ত্র হা*ম*লার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়, যা ওই দুই অ্যাটাশের কার্যালয়ে কর্মরত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

মোটিভেশনাল উক্তি

By sharif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *