কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে যে, দেশটির জলসীমায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ হওয়া সাতজনকে মৃ*ত অবস্থায় পাওয়া গেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল হেলিকপ্টারটিতে থাকা সাতজনের মৃ*তদেহ উদ্ধার করেছে, যা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এর আগে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হওয়ার আগে একটি নিয়মিত মিশনের সময় হেলিকপ্টারটিতে একটি “যান্ত্রিক ত্রুটি” দেখা দিয়েছিল এবং এতে কোনো শত্রুভাবাপন্ন কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়নি।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাতারকে বারবার ড্রো*ন ও ক্ষে*প*ণা*স্ত্র হা*মলার শিকার হতে হয়েছে, যার মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেন্দ্র রাস লাফান শিল্প শহরে চালানো হা*মলাও অন্তর্ভুক্ত।
মোটিভেশনাল উক্তি