আমিরাতের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খরা। এমন পরিস্থিতিতে দেশবাসীকে শনিবার (৭ ডিসেম্বর) বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান।

সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,আমিরাতের সব মসজিদে স্থানীয় সময় ৭ ডিসেম্বর বেলা ১১টায় এ নামাজ আদায় করা হবে।

অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে; নদী-খাল-জলাশয় শুকিয়ে যায়; মাঠে ফসলের ক্ষতি হয়; গাছপালা, উদ্ভিদ ও তৃণলতা জীর্ণ হয়ে যায়, জীবজন্তু ও পশুপাখির কষ্টের সীমা থাকে না; এমন বিপর্যয় থেকে রেহাই পেতে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।

পরপর তিন দিন ইসতিসকার নামাজ পড়া সুন্নত। যদি এর মধ্যে বৃষ্টি হয়েও যায়, তবু তিন দিন করা উত্তম। এই তিন দিন নফল রোজা রাখা মুস্তাহাব।

মোটিভেশনাল উক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *