আমেরিকা ও ই*স*রায়েলের সাথে চলমান সংঘাতের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভ*য়াবহ হা*মলার দাবি করেছে ইরানের ইসলামি বি*প্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১১ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে।

আইআরজিসি-র মুখপত্র ‘সেপাহ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রো*ন ও ক্ষে*প*ণাস্ত্র হা*মলা চালানো হয়েছে। উল্লেখ্য, এই বন্দরটি এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কার্যক্রম পরিচালনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

বিবৃতিতে আরও জানানো হয়, কুয়েতেও বড় ধরনের সমন্বিত অভিযান চালিয়েছে ইরান। আইআরজিসি-র তথ্যমতে, কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট, মোহাম্মদ আল-আহমাদ এবং আলি আল-সালেম নৌ-ঘাঁটিতে মার্কিন সেনাদের আবাসন কেন্দ্র ও সামরিক সরঞ্জাম রাখার হ্যাঙ্গারগুলো লক্ষ্য করে এই হা*মলা চালানো হয়। এতে ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ক্যাম্প বুয়েরিং নামক অপর একটি মার্কিন ঘাঁটিতেও তেহরান হামলা চালিয়েছে বলে জানানো হয়।

বি*প্লবী গার্ড কর্পসের দাবি, এই হামলায় মার্কিন সেনাদের আবাসন ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে এই হা*মলার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মোটিভেশনাল উক্তি

By sharif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *