কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) পরিচালিত মিনা আল-আহমাদি শোধনাগার শুক্রবার ভোরে ড্রো*ন হা*মলার শিকার হয়েছে বলে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) এক বিবৃতিতে জানিয়েছে।

কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই হা*মলায় শোধনাগারের বেশ কয়েকটি ইউনিটে আগুন লেগে গেলেও কোনো হ*তাহ*তের ঘটনা ঘটেনি।

জরুরি প্রতিক্রিয়া ও অগ্নিনির্বাপণ দলগুলোকে অবিলম্বে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা সর্বোচ্চ নিরাপত্তা মান মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, শোধনাগারের বেশ কয়েকটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্মীদের নিরাপত্তা ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

মোটিভেশনাল উক্তি

By sharif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *