মঙ্গলবার রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ গ্র্যান্ড মসজিদে আসরের নামাজের পর রাজকুমারী নুরা বিনতে আব্দুল আজিজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ আদায়ে রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রিয়াদের আমির প্রিন্স ফয়সাল বিন বন্দর; প্রিন্স আব্দুল রহমান বিন সৌদ আল-কবীর; প্রিন্স বন্দর বিন মুসায়েদ; দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্য প্রিন্স মনসুর বিন মিতেব; প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ; দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের উপদেষ্টা প্রিন্স ফয়সাল বিন খালিদ; দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের উপদেষ্টা প্রিন্স মোহাম্মদ বিন নাওয়াফ; এবং দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের বিশেষ উপদেষ্টা প্রিন্স সুলতান বিন সালমান।
এর আগে, রাজকীয় দরবার থেকে একটি বিবৃতি জারি করে রাজকুমারী নুরা বিনতে আব্দুল আজিজের মৃ*ত্যুর খবর জানানো হয়।
মোটিভেশনাল উক্তি