সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জেদ্দায় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
সৌদি আরবের পক্ষে নির্বাহী বিষয়ক সহকারী প্রতিরক্ষা মন্ত্রী ড. খালেদ আল-বিয়ারি এবং ইউক্রেনের পক্ষে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি হ্নাতভ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই চুক্তিটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, এই দলিলটি ভবিষ্যৎ চুক্তি, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগের ভিত্তি স্থাপন করে এবং আন্তর্জাতিক নিরাপত্তায় ইউক্রেনের ভূমিকাকে শক্তিশালী করে।
জেলেনস্কি আরও বলেন যে, ইউক্রেন সৌদি আরবের সাথে তার দক্ষতা ও ব্যবস্থা ভাগ করে নিতে এবং সুরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বাড়াতে একসাথে কাজ করতে প্রস্তুত।
তিনি উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দেখা যাওয়া হামলার মতোই ইউক্রেনও ব্যা*লি*স্টিক ক্ষে*প*ণাস্ত্র ও ড্রো*ন হা*মলার সম্মুখীন হচ্ছে এবং বলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতা পারস্পরিকভাবে লাভজনক হতে পারে।
মোটিভেশনাল উক্তি