পারিবারিক স্বচ্ছলতা আর উন্নত ভবিষ্যতের আশায় কয়েক বছর আগে ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ। দেশটির ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় বসবাসকারী এই তরুণ একটি স্থানীয় রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করতেন তিনি। তবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তার সব স্বপ্ন ও জীবনের ইতি টেনে দিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তবে সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। গত কয়েকদিন আগে ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিনি এক ভ*য়াবহ দুর্ঘটনার শিকার হন। সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার অকাল মৃ*ত্যুর খবর কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের গগনবিদারী আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে; প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যরা এখন বাকরুদ্ধ। এদিকে, এই অকাল প্রয়াণে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মোটিভেশনাল উক্তি

By sharif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *